মুন্সীগঞ্জের গজারিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. হাসান আলী।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা জেলার দোহার থানায় কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সুনাম অর্জন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
নতুন দায়িত্ব গ্রহণের পর ওসি মো. হাসান আলী বলেন, গজারিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। এ ক্ষেত্রে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে গজারিয়া থানার কর্মকর্তারা নতুন ওসিকে ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় থানার বিভিন্ন শাখার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন ওসির যোগদানের মাধ্যমে গজারিয়া থানার প্রশাসনিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন ও নতুন গতি আসবে বলে স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন
মতামত