মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি পলিটেকনিক স্কুল এন্ড কলেজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে গজারিয়া সরকারি পলিটেকনিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ মহড়া অনুষ্ঠিত হয়। গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফিরোজ মিয়ার নেতৃত্বে ৬জনের একটি চৌকস ফায়ার ফাইটিং টিম এই প্রশিক্ষণে অংশ নেয়।
মহড়াকালে অংশগ্রহণকারীদের অগ্নিকাণ্ডের সময় করণীয়, দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের কৌশল বাস্তবে অনুশীলন করানো হয়। বিশেষ করে বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে সিলিন্ডার গ্যাস বা অন্য যেকোনো আগুনে আতঙ্কিত না হয়ে কীভাবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে বাস্তবসম্মত কৌশল প্রদর্শন করা হয়।
স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, অগ্নিকাণ্ড বা যেকোনো জরুরি দুর্ঘটনায় তাৎক্ষণিক সেবা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ ব্যবহার করার জন্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে প্রচার চালানো হয়েছে। তিনি আরও বলেন, সচেতনতা ও প্রাথমিক জ্ঞান থাকলে বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত