গতকাল বাংলাদেশের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে লৌহজং উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দুটি বর্ণাঢ্য বিজয় মিছিল। মিছিলে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। সকাল ১১টায় লৌহজং উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নেতৃত্বে ও বিকাল সাড়ে চারটায় উপজেলার মাওয়া চৌরাস্তায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহার নেতৃত্বে দ্বিতীয় মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, "এই গণঅভ্যুত্থান ছিল জনগণের শক্তির প্রতিচ্ছবি। আজকের এই বিজয় মিছিল আমাদের ঐক্য ও প্রতিরোধের প্রতীক। এসময় তাদের অনুসারীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন।
মতামত