আপডেট : রোববার, ২৪ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গরুর সারি বাড়লেও মক্তারপুর হাটে ক্রেতার অপেক্ষায়

শেষ মুহুর্তের বেচাকেনার আশায় ব্যাপারীরা

কাজী সাব্বির আহমেদ দীপু
আর ৪ দিন পর পবিত্র ঈদ উল আজহা। ঈদ ঘনিয়ে আসতেই কোরবানির জন্য মুন্সীগঞ্জের পশুর হাটগুলোতে বাড়তে শুরু করেছে গরুর সরবরাহ। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ও ট্রলারভর্তি পশু এসে পৌঁছাচ্ছে মুন্সীগঞ্জের বিভিন্ন হাটে। জেলা শহরের উপকন্ঠে অন্যতম বড় পশুর হাট মুক্তারপুর বিসিক হাটেও এখন কোরবানির প্রস্তুতির ব্যস্ততা চোখে পড়ছে। তবে গরুর সারি বাড়লেও এখনও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মিলছে না। তাই শেষ মুহূর্তের বেচাকেনার আশায় দিন গুনছেন ব্যাপারীরা। গরুর ডাক, খড়ের গন্ধ আর দরদামের আলাপে ধীরে ধীরে জমে উঠছে মুন্সীগঞ্জের কোরবানির বাজার।

ব্যাপারীরা বলছেন, মুন্সীগঞ্জের মানুষ সাধারণত ঈদের দুই-তিন দিন আগে গরু কেনেন। এখন হাটে মানুষ এলেও বেশিরভাগই শুধু গরু দেখে যাচ্ছেন, দাম যাচাই করছেন কিংবা ছবি তুলে রাখছেন।

সরেজমিন মুক্তারপুর বিসিক এলাকার পশুর হাট ঘুরে দেখা যায়, মুক্তারপুর তিতাস গ্যাস অফিস থেকে পুরাতন ফেরিঘাট এলাকা পর্যন্ত সড়কের দুই পাশজুড়ে সারিবদ্ধভাবে রশি দিয়ে গরু বেঁধে রেখেছে ব্যাপারীরা। কোথাও সামিয়ানা টানিয়ে, কোথাও ত্রিপল দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করে রাখা হয়েছে পশু। কেউ গরুকে খড় খাওয়াচ্ছেন, কেউ পানি দিচ্ছেন, আবার কেউ ব্যস্ত ক্রেতাদের সঙ্গে দরদামে।

একই হাটের অন্তর্ভুক্ত মুক্তারপুর তেলের পাম্প সংলগ্ন এলাকায়ও অসংখ্য গরু সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে। তবে পশুর হাটজুড়ে এখনও ঈদের আগের শেষ সময়ের সেই উপচে পড়া ভিড় নেই। তবে ধীরে ধীরে জমতে শুরু করেছে বেচাবিক্রির পরিবেশ। ক্রেতাদের অনেকেই পরিবার নিয়ে হাটে এসে গরু দেখছেন, দাম যাচাই করছেন কিংবা মোবাইলে ছবি তুলে রাখছেন।

শরীয়তপুর থেকে ১১টি গরু নিয়ে এসেছেন আকমল ব্যাপারী। তিনি বলেন, “এখনও আসল ক্রেতা নামেনি হাটে। যারা আসছেন তারা গরু দেখে যাচ্ছেন, দাম জিজ্ঞেস করছেন। কেউ কেউ ছবি তুলে নিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও একটি গরুও বিক্রি করতে পারিনি।

তিনি আরও বলেন, “মুন্সীগঞ্জের মানুষ সাধারণত ঈদের দুই-তিন দিন আগে গরু কিনে থাকে। কারণ গরু রাখার জায়গা কম, পরিচর্যারও ঝামেলা আছে। তাই ঈদের দুই-তিন দিন আগে কিনতে আসেন তারা।আশা করছি, শেষ সময় পর্যন্ত সব গরুই বিক্রি হবে।

ফরিদপুর থেকে ৪টি গরু নিয়ে আসা ব্যাপারী মিজানুর হাওলাদারও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “এখনও ক্রেতা কম। তবে দুই-এক দিনের মধ্যে বাজার জমে উঠবে, বেচাবিক্রি বাড়বে বলে আশা করছি।

ভাঙা থেকে গরু নিয়ে আসা রেজাউল করিম জানান, প্রতিবছরই তিনি এই হাটে গরু বিক্রি করতে আসেন। এবার তার সঙ্গে ভাতিজা এবং পাশের বাড়ির এক চাচাও গরু এনেছেন। তিনি বলেন, “গত বছরের তুলনায় এবার গরুর আমদানি কিছুটা কম মনে হচ্ছে। তাই আশা করছি এবার ভালো দাম পাওয়া যাবে।

ফরিদপুরের সদরপুর থেকে দুটি বড় গরু নিয়ে এসেছেন দেলোয়ার হাওলাদার। প্রতিটি গরুর দাম চাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা। তিনি বলেন, “কয়েকজন ক্রেতা দরদাম করেছে। তিন লাখের নিচে দাম বলছে। তবে তিন লাখ টাকা করে পেলে বিক্রি করে দেবো।

অন্যদিকে ক্রেতাদের কেউ কেউ বলছেন, এখন গরুর দাম তুলনামূলক বেশি। শহরের খালইস্ট এলাকা থেকে ছেলেকে নিয়ে গরু দেখতে আসা শফিকুল ইসলাম বলেন, “এখন গরুর দাম একটু বেশি মনে হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে দাম বেশি। তবে শেষ সময়ে হয়তো কিছুটা কমতে পারে। তাই এখন বাজার দেখে যাচ্ছি।

হাট ঘুরে দেখা যায়, মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। অনেক ক্রেতা পরিবার ও বাজেট অনুযায়ী পশু খুঁজছেন। বড় গরুর প্রতি আগ্রহ থাকলেও উচ্চ দামের কারণে অনেকেই এখনও সিদ্ধান্ত নিচ্ছেন না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার জেলায় ৪১টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে মুক্তারপুর বিসিক এলাকার পশুর হাট অন্যতম। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের যত সময় ঘনিয়ে আসবে, ততই রাজধানীর বিভিন্ন হাটে পশুর সরবরাহ ও ক্রেতার উপস্থিতি বাড়বে।

হাট ইজারাদারদের প্রত্যাশা, আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আরও গরু আসবে। তখন পুরোপুরি জমে উঠবে হাট। ব্যাপারীরাও আশায় আছেন, শেষ সময়ে ভালো দামে পশু বিক্রি করতে পারবেন।

মুক্তারপুর পশুর হাটে এখনও পুরোপুরি কেনাবেচার ব্যস্ততা শুরু না হলেও কোরবানির ঈদকে ঘিরে প্রস্তুতির আমেজ স্পষ্ট। গরুর ডাক, খড়ের গন্ধ আর দরদামের কথোপকথনে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে এই পশুর হাট।

মুক্তারপুর বিসিক গরুর হাটের ইজারাদার সিন্ডিকেট প্রতিনিধি মো. গিয়াসউদ্দিন বলেন, কোরবানির পশু বেচাকেনার জন্য তিনদিন আগেই হাট শতভাগ প্রস্তুত। হাটে নিরাপত্তার জন্য পুলিশের সঙ্গে শতাধিক স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন। গত দুইদিনে হাট পশুতে ভরে গেছে। দুই-একদিনের মধ্যে হাটে পশু বেচাকেনা জমে উঠবে বলে আশা করছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গরুর সারি বাড়লেও মক্তারপুর হাটে ক্রেতার অপেক্ষায়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গরুর সারি বাড়লেও মক্তারপুর হাটে ক্রেতার অপেক্ষায়

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত