মুন্সীগঞ্জের সিরাজদীখানে কৃষি প্রণোদনার আওতায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ৩ হাজার ৩৪৩ কৃষক এবং ৭২ টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গির্জা, মন্দির ও সামাজিক সংগঠনকে প্রায় ১৫ হাজার গাছের চারা প্রদান করা হবে।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ২ হাজার ৫০০ টি চারা বিতরণ করে। আগেরদিন বুধবার চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন থেকেই বিতরণ শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনে প্রায় ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
নারিকেল, তাল, আম, কাঁঠাল, বেল, নিম, লেবু—ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হচ্ছে। কৃষকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও সামাজিক সংগঠনগুলোও পাচ্ছে গাছের চারা। প্রতিটি প্রতিষ্ঠান পাচ্ছে পাঁচটি করে নারিকেল ও তালের চারা।
উপজেলা কৃষি অধিদপ্তর থেকে জানা যায়, চারা বিতরণ কার্যক্রমের আওতায় প্রতিটি ইউনিয়নে কৃষক নির্বাচনের জন্য আগেই একটি তালিকা প্রস্তুত করা হয়। ওই তালিকা অনুযায়ী ৩ হাজার ৩৪৩ জন কৃষকের মাঝে আম, নিম, বেল, লেবু, কাঁঠালসহ ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি ৭২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন মসজিদ, মন্দির ও সামাজিক সংগঠনকেও চারা প্রদান করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচটি করে নারিকেল ও তালের চারা দেওয়া হবে।
গোবরদী গ্রামের কৃষক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমি ৫টি নারিকেল গাছের চারা পেয়েছি। এ ধরনের চারা পেলে কৃষিকাজে আমাদের আগ্রহ আরও বাড়ে। নারিকেল একটি উপকারী ও টেকসই ফল, এটি বিক্রি করেও ভালো আয় করা যায়। সরকার আমাদের পাশে আছে—এই অনুভবটা খুব শক্তি দেয়।
কৃষকরা জানান, সরকারি প্রণোদনায় এ ধরনের চারা পাওয়া তাঁদের জন্য আশীর্বাদের মতো। এসব গাছ ভবিষ্যতে পরিবার ও পরিবেশের জন্য এক বিরাট সহায়ক শক্তি হয়ে দাঁড়াবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বলেন, প্রতিষ্ঠান পর্যায়ে তালের ও নারিকেল গাছের চারা বিতরণ একটি সময়োপযোগী উদ্যোগ। শিক্ষার্থীরা গাছের পরিচর্যা শিখবে, পরিবেশ সচেতনতাও বাড়বে। ভবিষ্যতে এই গাছগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, এই প্রণোদনার মাধ্যমে কৃষকদের আয়ের নতুন উৎস তৈরি হবে এবং পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে। নারিকেল ও তাল গাছ দীর্ঘমেয়াদে টেকসই ফলদ ও বনজ গাছ হিসেবে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, “চারা বিতরণ কার্যক্রমের তত্ত¡াবধানে ছিলেন উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের কর্মকর্তারা। এ সময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কৃষি উপসহকারী কর্মকর্তা ও কৃষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, সরকারের কৃষি প্রণোদনার এ কার্যক্রম শুধু কৃষকদের সহায়তা নয়, এটি একটি পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের বিনির্মাণে বড় পদক্ষেপ। কৃষক ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে গাছপালার প্রতি আগ্রহী করে তুলতে চাই। এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৫

মতামত