আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

চাঁদাবাজির অভিযোগ উঠায় রামপাল কলেজ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদাবাজির অভিযোগ উঠায়

রামপাল কলেজ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

▫️২৪ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছে জেলা ছাত্রদল

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান আকাশের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণযোগ্য প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২৮ সেপ্টেম্বর সন্ধায় দেওয়া নোটিশে বলা হয়, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের অন্তর্ভুক্ত রামপাল ডিগ্রি কলেজ শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে আহসান আকাশের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নোটিশ প্রাপ্তির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণযোগ্য প্রমাণসহ মুন্সীগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল ও সাধারণ সম্পাদক মো. রোমান হোসেন এ নির্দেশনা দিয়েছেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. নিপু হোসেনের স্বাক্ষরে ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এদিকে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বক্তব্য দিয়েছেন আহসান আকাশ। ওই ভিডিও বক্তব্যে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, অভিযোগের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই।

তবে জেলা ছাত্রদলের নোটিশে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হলেও চাঁদাবাজির অভিযোগের বিস্তারিত কোনো তথ্য নোটিশে উল্লেখ করা হয়নি। অভিযোগের বিষয়ে আহসান আকাশের লিখিত জবাব এবং পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

চাঁদাবাজির অভিযোগ উঠায় রামপাল কলেজ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চাঁদাবাজির অভিযোগ উঠায় রামপাল কলেজ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদাবাজির অভিযোগ উঠায়

রামপাল কলেজ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

▫️২৪ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছে জেলা ছাত্রদল

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান আকাশের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণযোগ্য প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২৮ সেপ্টেম্বর সন্ধায় দেওয়া নোটিশে বলা হয়, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের অন্তর্ভুক্ত রামপাল ডিগ্রি কলেজ শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে আহসান আকাশের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নোটিশ প্রাপ্তির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণযোগ্য প্রমাণসহ মুন্সীগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল ও সাধারণ সম্পাদক মো. রোমান হোসেন এ নির্দেশনা দিয়েছেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. নিপু হোসেনের স্বাক্ষরে ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এদিকে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বক্তব্য দিয়েছেন আহসান আকাশ। ওই ভিডিও বক্তব্যে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, অভিযোগের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই।

তবে জেলা ছাত্রদলের নোটিশে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হলেও চাঁদাবাজির অভিযোগের বিস্তারিত কোনো তথ্য নোটিশে উল্লেখ করা হয়নি। অভিযোগের বিষয়ে আহসান আকাশের লিখিত জবাব এবং পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত