মুন্সীগঞ্জের গজারিয়ায় খাল-বিল নদী-নালা ও জলাশয়ে দুয়ারী জাল নামের এক প্রকার ফাঁদ ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংস করে চলছে এক শ্রেণির অসাধু মাছ শিকারিরা। একটা সময় বর্ষা মৌসুমে নতুন পানির সঙ্গে খেলা করত বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ। কিন্তু নিষিদ্ধ চায়না দুয়ারী জালের করাল গ্রাসে বর্তমানে দেশি মাছের আকাল দেখা দিয়েছে। অথচ এই জনপদে একসময় প্রবাদ ছিল মাছে ভাতে বাঙালি। গ্রামের মানুষের ছিল গোলাভরা ধান আর গোয়ালভরা গরু, সেই সঙ্গে পুকুরভরা মাছ। এখন গ্রাম গুলো থাকলেও নেই আর সেই সোনালি দিন। বিশেষ করে দেশীয় মাছের অধিকাংশ প্রজাতি আজ বিলুপ্তপ্রায়।
গতকাল রবিবার উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, উপজেলা মৎস্য দপ্তর হতে প্রায় আধা কিলোমিটারের মধ্যেই মেঘনা নদীর শাখা কাজলী ও ফুলদী নদীর বিভিন্ন স্থানে চায়না দুয়ারি জাল দিয়ে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। সারা বছরই বিভিন্ন স্থানে এই ফাঁদ দিয়ে মাছ শিকার করলেও বর্ষা মৌসুমে যেন অসাধু শিকারিরা মাছ ধরার মহোৎসবে নামে। জোয়ারের পানির সঙ্গে ডিমওয়ালা বিভিন্ন প্রজাতির মাছ খাল, বিলসহ বিভিন্ন স্থানে বংশ বিস্তারের জন্য আসার গতি পথে পাতা হচ্ছে এই ফাঁদ। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ নিধন বন্ধে কোন অভিযান না হওয়ায় এসব অসাধু মাছ শিকারিরা কার্যত বেপরোয়া হয়ে উঠেছে।
জানা গেছে, দৈর্ঘ্য আর মানভেদে একটি চায়না দুয়ারী জালের দাম স্থানীয় হাটবাজারে ৪ থেকে ৫ হাজার টাকায় কিনতে পাওয়া যায়। কম পরিশ্রমে বেশি মাছ ধরতে পারায় জেলেদের কাছে বেশি জনপ্রিয় এই জাল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মৎস্য শিকারির সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিকে এই দুয়ারি চীন হতে আমদানি করা হতো বলে দামও ছিল চড়া। বর্তমানে একই আদলে আমাদের দেশের বিভিন্ন কারখানায় তৈরি হওয়ায় এর দাম অর্ধেক হওয়ায় নানা শ্রেণিপেশার মানুষ এই ফাঁদ ব্যবহার করে নিধন করছে বিভিন্ন প্রজাতির মাছ।
এই জাল তো নিষিদ্ধ, তবু কেন এই জাল দিয়ে পোনামাছ নিধন করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তারা আরো বলেন, চায়না দুয়ারী জাল হাতের নাগালে পাওয়া যায় বলে প্রায় সবাই এখন নিষিদ্ধ জাল দিয়েই মাছ ধরছেন। ১০-১৫ বছর আগেও বিভিন্ন প্রজাতির যে পরিমাণ মাছ বিলে ধরা পড়ত, বর্তমানে তার চার ভাগের একভাগ মাছও পাওয়া যায় না। যদিও মাঝে মধ্যে প্রশাসনের লোকেরা নদী ও খালে অভিযান চালিয়ে কিছু জাল ধরে পুড়িয়ে দেয়। এতে তেমন কোনো ফল আসে না। তার চেয়ে যদি সরকার এসব জাল তৈরির কারখানা বন্ধ করে দেয়, তাহলেই সম্ভব খাল-নদীর মাছ বাঁচানো।
এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বলেন, লোহার চিকন তার ও ঘন সুতা দিয়ে তৈরি এমন ফাঁদে নদী, নালা, খাল বিলের ডিমওয়ালা থেকে শুরু করে ছোট বড় সব ধরনের দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ায় আমাদের মৎস্য সম্পদ এখন হুমকির মুখে পড়ছে। মৎস্য সম্পদ রক্ষায় দ্রুত এই চায়না দুয়ারি বিনষ্টে আমরা অভিযানে নামব।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৫

মতামত