বৃষ্টির পানিতে ভাসছে মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকার ডিসি পার্ক মঞ্চ। মঞ্চের ভেতর দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিনোদনের এ মঞ্চে কোন নাটক, নৃত্য কিংবা সাহিত্য অনুষ্ঠানের আয়োজনের পরিবেশ নেই। এমনকি সাম্প্রতিক সময়ে সেখানে কোনো প্রকার আয়োজনের তথ্য জানা নেই কারো কাছে। জানা গেছে, ডিসি পার্ক মঞ্জে নিয়মিত নৃত্য, নাটক ও সঙ্গীতসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকতো । সা¤প্রতিক সময়ে বৃষ্টির পর পানি জমে থাকায় পরিবেশে তৈরি হয়েছে স্বাস্থ্যঝুঁকি।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জলাবদ্ধতার কারণে এখানে কোন অনুষ্ঠান আয়োজন করা যাচ্ছে না। ডিস পার্কের ভ্রমন পিপাসুদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রæত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয় এবং প্রয়োজনীয় স্যানিটেশন কার্যক্রম চালিয়ে মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এবং স্হায়ী সমস্যা সমাধান করতে হবে। সাধারণ দর্শনার্থীরাও চান, ডিসি পার্কের মতো একটি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল সবসময় পরিচ্ছন্ন ও নিরাপদ থাকুক।
এদিকে, প্রতিদিন বিকেল সন্ধ্যায় অসংখ্য নারী- পুরুষ, শিশু, বৃদ্ধসহ পরিবার নিয়ে ঘুরতে আসেন ডিসি পার্কে। অনেকই হাটাহাটি শেষে মঞ্চের দর্শক সারীতে বসে দিয়ে থাকেন আড্ডাও। নিয়মিত বিকালে হাঁটতে বা সময় কাটাতে আসেন এমন কয়েকজন দর্শনার্থী জানান, মঞ্চের সামনের জায়গাটিতে পানি জমে নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ তৈরি হয়েছে। যেখানে লোকজন পলিথিন, প্লাস্টিকের বোতলসহ নানা ধরনের আবজনা ফেলছে। একই সাথে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকার কারণে এডিস মশার আবাসস্থলেও পরিণত হয়েছে জায়গাটি।
আসছে বর্ষাকাল দ্রæত সংস্কারের উদ্যোগ না নিলেও ডেঙ্গুসহ অন্যান্য রোগবালাই ছড়িয়ে পড়ার একটা আশংকা থেকেই যাচ্ছে। বিশেষ করে পার্কে ঘুরতে আসা শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তাই দ্রæত পদক্ষেপ নেওয়ার দাবী।
ঘুরতে আসা শহরের দেওভোগ এলাকায় বাসিন্দা আয়শা আক্তার বলেন, আমরা মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসি। এখন দেখছি বৃষ্টি হলেই এখানে পানি ঝমছে। এলে বাচ্চারা এখন খেলাধুলা এখানে করতে পারছে না। শহরের গুরুত্বপূর্ণ স্হাপনার স্হায়ী পানি নিষ্শন ব্যবস্হা গ্রহন উচিত।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মুনতাসির মাহফুজ বলেন, ডিসি পার্ক নিয়ে একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই কাজ করা হবে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৫

মতামত