‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর ঘুরে উপজেলা পরিষদের সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাজেদা সরকার, সিরাজদীখান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতালেব হোসেন মনিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতা ও প্রযুক্তিনির্ভর কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।
মতামত