জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” প্রতিপাদ্যে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বের করা হয়। র্যালীটি সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মাহফুজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকনেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাতের ব্যক্তিবর্গ।
সভসয় সরকরি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, সরকার পরিচালিত বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করতে হবে। একই সঙ্গে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিয়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ জোরদার করতে হবে। শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের অনুরোধ জানিয়ে বলেন, বর্তমান ও ভবিষ্যৎ শ্রমবাজারের চাহিদা বিবেচনায় সময়োপযোগী, সময়সীমাবদ্ধ ও বাজারভিত্তিক কারিকুলাম প্রণয়ন করতে হবে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
জেলা প্রশাসক শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির, বিশেষ করে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিল্প উৎপাদনে জ্বালানি সাশ্রয়, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং নবায়নযোগ্য শক্তির প্রসার উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি একটি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পখাত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

মতামত