আপডেট : শনিবার, ০৭ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

জাতীয় পাট দিবস মুন্সীগঞ্জে র‌্যালি ও আলোচনা

মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
“পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় পাটশিল্পের ঐতিহ্য পুনরুদ্ধার, পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণ, বাজারে এসব পণ্যের চাহিদা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পাটজাত পণ্যের ব্যবহারে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় পাট পচন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির আধুনিকায়ন, গুণগত মানসম্পন্ন পাট আঁশ উৎপাদন এবং পাটকলসমূহ পূর্ণ সক্ষমতায় চালু রাখাসহ পাটখাতের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
এসময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাটশিল্পের সংরক্ষণ ও সম্প্রসারণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি পাটের বহুমুখী ব্যবহার, মুন্সীগঞ্জ জেলার প্রেক্ষাপটে পাট উৎপাদনের চ্যালেঞ্জ এবং পাটভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
সর্বস্তরে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক জনাব মোঃ এনায়েত হোসেন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (ঊদ্যান) জনাব শান্তনা রাণী; বিশিষ্ট পাটচাষী, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জাতীয় পাট দিবস মুন্সীগঞ্জে র‌্যালি ও আলোচনা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জাতীয় পাট দিবস মুন্সীগঞ্জে র‌্যালি ও আলোচনা

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
“পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় পাটশিল্পের ঐতিহ্য পুনরুদ্ধার, পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণ, বাজারে এসব পণ্যের চাহিদা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পাটজাত পণ্যের ব্যবহারে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় পাট পচন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির আধুনিকায়ন, গুণগত মানসম্পন্ন পাট আঁশ উৎপাদন এবং পাটকলসমূহ পূর্ণ সক্ষমতায় চালু রাখাসহ পাটখাতের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
এসময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাটশিল্পের সংরক্ষণ ও সম্প্রসারণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি পাটের বহুমুখী ব্যবহার, মুন্সীগঞ্জ জেলার প্রেক্ষাপটে পাট উৎপাদনের চ্যালেঞ্জ এবং পাটভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
সর্বস্তরে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক জনাব মোঃ এনায়েত হোসেন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (ঊদ্যান) জনাব শান্তনা রাণী; বিশিষ্ট পাটচাষী, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত