জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আলোচনা সভা ও র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছর দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি এবং জনগণ নানা নির্যাতন নির্মমতার মুখেও ঐক্যবদ্ধ থেকেছে। অনেক নেতাকর্মীকে হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার ও হামলার শিকার হতে হয়েছে উল্লেখ করে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্য বজায় রাখার আহŸান জানান তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক। বিশেষ বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব কোহিনুর শিকদার।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহŸান জানান তারা। সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তানভীর আহমেদ অভি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা বিএনপির কার্যালয় প্রদক্ষিণের পর ঘোড়দৌড় ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

মতামত