৩৬ জুলাই জাতীয় মুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে গণমিছিলটি জেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে সুপার মার্কেট, শহীদ চত্বর ও পুরাতন বাসস্ট্যান্ড হয়ে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস বলেন,”জুলাই ঘোষণাপত্রে যদি জনআকাঙ্ক্ষা প্রতিফলিত না হয়, তবে এই জাতির জনগণ ও জামায়াতে ইসলামী তা কোনোভাবেই মেনে নেবে না।
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা প্রদান করতে হবে এবং মুন্সীগঞ্জসহ সারা দেশে ছাত্র জনতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”এছাড়া তিনি আগামী সংসদ নির্বাচন পি.আর (চজ) পদ্ধতিতে অনুষ্ঠানের দাবি জানান।
এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি ও মুন্সীগঞ্জ-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ কে এম ফকরুউদ্দিন রাজি, জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ আব্দুল মালেক, জেলা কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, মো. আরশাদ আলী ঢালী, এইচ এম বায়েজীদ, মো. শাজাহান মাস্টার, সুরুজ মিয়া, ডা. মো. ইব্রাহিম দেওয়ান, মো. মজিবুর রহমান এবং জেলার সব উপজেলার আমিরগণ।
এছাড়া গণ-অভ্যুত্থানের স্মরণীয় মুহূর্ত “ফতহে গণভবন”-এর বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ জুলাই (৫ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
“জুলাই জাগরণ, নবউদ্যমে বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেল ৬টায় র্যালিটি শহরের কৃষি ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থী, স্থানীয় ছাত্র সমাজ ও শিবিরের বিভিন্ন থানার নেতাকর্মীরা। অংশগ্রহণে মুখর ছিল গোটা শহর। র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫

মতামত