বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ ৩ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো আবু ইউসুফ তার নির্বাচনী এলাকায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মাহাকালী ইউনিয়ন জনসংযোগ করছেন। বুধবার বিকাল ৩ টায় মাহাকালী ইউনিয়নের লোহার পোল এলাকা থেকে এই গণসংযোগ শুরু হয়ে বাগেস্বর বাজার ইউনিয়ন পরিষদ ঢালী বাড়ীর মোড় সহ ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ সংযোগ করা হয়। জমায়াত মনোনীত প্রার্থী প্রফেসর মোঃ আবু ইউসুফ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ মোকছিদুর রহমান, সদর উপজেলার আমির মো নুরুল আমিন সিকদার, মাহাকালী ইউনিয়ন সভাপতি মো সিয়াম হোসেন অনিক মুন্সীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সভাপতি মো মহসিন মুন্সি, বাংলা বাজার ইউনিয়ন সভাপতি মো আব্দুর রাজ্জাক, পলাশ সালাউদ্দিন সুজন ।
জনসংযোগ কালে প্রফেসর মো আবু ইউসুফ বলেন জামায়াতে সরকার গঠন করতে পারলে কোন ধরনের চাদাবাজী সন্ত্রাসী কার্যক্রম থাকবে না জামায়াতের লোক কোন ধরনের সন্ত্রাসী চাদাবাজী করবে না এবং কাউকে সন্ত্রাসী চাদাবাজী করতে দেয়া হবে না।
মতামত