জেলায় ডেঙ্গু আক্রান্ত ২২০০ ছাড়িয়েছে
🔸প্রতিদিনই ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে
প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধিতে
মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হচ্ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গতকাল সোমবার পর্যন্ত ৮ মাস ১৪ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২২০০ ছাড়িয়ে গেছে। গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২২১৮ জন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১৮০২ জন। আর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। একজন শিক্ষক ও একজন আইনজীবী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ চিত্র উঠে এসেছে সিভিল সার্জন কার্যালয়ের ডে ওয়ারী রিপোর্টে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরও ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৭২ জন। আর ছাড়পত্র নিয়েছে ৩৪ জন।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও নজরদারি অব্যাহত রয়েছে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত