মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পুলিশ লাইন্স মাঠে এই মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।
জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠানে প্যারেড কমান্ডার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ এবং সহকারী প্যারেড কমান্ডার ছিলেন আর.আই, মুন্সীগঞ্জ জেলা।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, টার্ণ আউট, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, প্যারেড কমান্ড, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করাসহ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, স্বচ্ছতা, সততা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কামরান হোসেন, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার শিক্ষানবিস লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন, সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

মতামত