আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

জেলা প্রশাসকের নির্দেশে মেলা আয়োজন বন্ধ করলো ইউএনও

অনুমতি ছাড়াই শহরে সড়ক বন্ধ করে মেলা চালুর প্রস্তুতি 

প্রশাসনের অনুমতি ছাড়াই মুন্সীগঞ্জ শহরের প্রধান সড়ক দখল করে চলছে মেলা আয়োজন। খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের মেলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল বিনিময়ে মেলার আয়োজনে নেপথ্যে কলকাঠি নাড়ছে। এই সুযোগে ইতিমধ্যে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে হাটলক্ষ্মীগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ বন্ধ করে ইতোমধ্যে নির্মাণ করা হচ্ছে মেলায় পশরা সাজাতে অস্থায়ী বিভিন্ন স্থাপনা। এই অবস্থায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। অন্যদিকে মেলাকে কেন্দ্র করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়াও লাগামহীন বিদ্যুৎ অপচয়ে বাড়তে পারে লোডশেডিং।

তবে প্রশাসন বলছে, মেলার জন্য কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া সড়ক বন্ধ করে মেলা আয়োজন করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে বলে জানা গেছে।

এদিকে অনুমতি ছাড়া মেলা চালুর প্রস্তুতির খবর পেয়ে সোমবার সকালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের নিষেধ করেছেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় আয়োজকরা তাকে জানিয়েছে, অনুমতি পাওয়ার আগে তারা মেলা চালু করবে না। এছাড়া রোববার ড়াতেও সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুমতি ছাড়া মেলা চালু করতে নিষেধ করে গেছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই সড়ক দখল করে মেলার আয়োজন করা হচ্ছে। এতে প্রতিদিনের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, ব্যবসায়ী, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

শুধু যানজট ও জনভোগান্তিই নয়, মেলাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও করছেন স্থানীয়রা। তাদের দাবি, অনুমতি ছাড়াই গুরুত্বপূর্ণ সড়ক দখল করে এ ধরনের আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শহরবাসী বলেছেন শহরের চলাচলের রাস্তা এমনিতেই কম। তার ওপর প্রধান সড়ক বন্ধ করে মেলা বসানো হলে আমাদের ভোগান্তির শেষ থাকে না। আমরা চাই, সড়কটি দ্রুত উন্মুক্ত করে মানুষের চলাচল স্বাভাবিক করা হোক। স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, মেলায় কয়েক শতাধিক দোকান ও স্থাপনায় বিদ্যুৎ ব্যবহারের প্রস্তুতিও চলছে। চোরা লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে একদিকে যেমন বিদ্যুৎ অপচয় বাড়বে, অন্যদিকে বাড়তে পারে লোডশেডিংয়ের ভোগান্তি। দেশে বিদ্যুতের সংকট রয়েছে। এতে সাধারণ মানুষের ওপর লোডশেডিংয়ের চাপ আরও বাড়তে পারে।দ

তবে মেলা কর্তৃপক্ষের দাবি, স্থানীয় কিছু প্রভাবশালী নেতার নাম ব্যবহার করে মেলার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে যথাযথ বৈধ কাগজপত্র দেখাতে না পারলেও তারা মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে।

মেলার আয়োজক মোঃ মিজান জানান, মেলা তো আমরা প‌রিচালনা করতা‌ছি। মেলা হইলো ব‌ছির ভাই, তুষার ভাই গো। অনুমোদন আছে কিনা ওনারা বল‌তে পার‌বে ।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মেলার কোনো অনুমতি নেই। বিষয়টি জানতে পেরে গতকাল সোমবার সকালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে, অনুমতি ছাড়া কোনো মেলা চলতে দেওয়া হবে না। এছাড়া পুলিশও তাদের নিষেধ করে গেছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী জানিয়েছেন, জেলায় মেলা বসানোর জন্য জেলা প্রশাসনের অনুমতি নিতে হয়।। শহরের লঞ্চঘাট এলাকায় মেলার জন্য কেউ আবেদন করেনি। অনুমতি ছাড়াই আয়োজন করার খবর পেয়ে আজ মেলার কার্যক্রম বন্ধ করে দিয়েছি। একটি মহল সড়ক বন্ধ করে মেলার আয়োজন করছিল। এতে জনগণের চলাচলের ব্যাঘাত ঘটাবে। তিনি আরও বলেন, যারা অবৈধভাবে সড়ক বন্ধ করে মেলার আয়োজন করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জেলা প্রশাসকের নির্দেশে মেলা আয়োজন বন্ধ করলো ইউএনও
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জেলা প্রশাসকের নির্দেশে মেলা আয়োজন বন্ধ করলো ইউএনও

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত