জেলা বিশেষ শাখায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। বুধবার বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি সময়োপযোগী তথ্য সংগ্রহ ও যথাযথভাবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য জেলা বিশেষ শাখার সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
সভায় জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থা অব্যাহত রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।
এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত