আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ঝুঁকিপূর্ণ সাঁকোয় যাতায়াত: গজারিয়ার চরাঞ্চলে স্থায়ী সেতুর দাবি.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের বিচ্ছিন্ন চরবলাকী ও শহীদ নগর গ্রামের মানুষ আজও একটি স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দুই গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা মেঘনা নদীর একটি শাখা নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে তৈরি ঝুঁকিপূর্ণ সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে স্কুল শিক্ষার্থী, নারী, বৃদ্ধ-বৃদ্ধা, দিনমজুর ও কৃষকদের।
 
সরেজমিনে দেখা গেছে, নদীবেষ্টিত চরবলাকী ও শহীদ নগর গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত একটি নদী মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। ওই নদীর ওপর প্রায় ৭০ থেকে ৮০ মিটার দীর্ঘ কাঠ-বাঁশের সাঁকোটিই হাজারো মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন। স্বাধীনতার পর থেকে বারবার সরকার ও জনপ্রতিনিধি পরিবর্তন হলেও এই সাঁকোর ভাগ্য বদলায়নি। নদীতে কোনো স্থায়ী সেতু না থাকায় স্থানীয়রা চাঁদা তুলে অস্থায়ীভাবে এই সাঁকো নির্মাণ করে চলাচল করছেন।
 
চরবলাকী গ্রামের বাসিন্দা রহমতুল্লাহ মিয়া বলেন, ছোটবেলা থেকে এই সাঁকো দেখেই বড় হয়েছি। বয়স এখন ৭০ পেরিয়েছে, কিন্তু আজও সাঁকো বদলায়নি। শিশু ও বৃদ্ধদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে একাধিক দুর্ঘটনাও ঘটেছে।
 
সেতুর অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। স্থানীয় কৃষক কাশেম মিয়া জানান, “আলু, ধান ও শাকসবজি বাজারে নিতে বড় সমস্যায় পড়তে হয়। বাধ্য হয়ে কম দামে ক্ষেত থেকেই পণ্য বিক্রি করতে হয়। স্বাধীনতার পর থেকেই শুনছি এখানে সেতু হবে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি।”
 
হোসেন্দী ইউনিয়ন পরিষদের সদস্য নবি হোসেন সরকার বলেন, নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে এই অবহেলিত এলাকায় আমূল পরিবর্তন আসবে। মানুষের আয় বাড়বে, যোগাযোগ সহজ হবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত নিরাপদ হবে। মানুষের জীবন ও জীবিকার স্বার্থে দ্রুত সেতু নির্মাণ প্রয়োজন।
 
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, এলজিইডির অধীনে চরবলাকী ও শহীদ নগর গ্রামের মাঝের নদীর ওপর একটি দীর্ঘ ও টেকসই জেটি নির্মাণের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়াও চলমান রয়েছে। আশা করা হচ্ছে, গ্রামবাসীর দীর্ঘদিনের দাবির বিষয়ে শিগগিরই অগ্রগতি হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ঝুঁকিপূর্ণ সাঁকোয় যাতায়াত: গজারিয়ার চরাঞ্চলে স্থায়ী সেতুর দাবি.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঝুঁকিপূর্ণ সাঁকোয় যাতায়াত: গজারিয়ার চরাঞ্চলে স্থায়ী সেতুর দাবি.

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের বিচ্ছিন্ন চরবলাকী ও শহীদ নগর গ্রামের মানুষ আজও একটি স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দুই গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা মেঘনা নদীর একটি শাখা নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে তৈরি ঝুঁকিপূর্ণ সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে স্কুল শিক্ষার্থী, নারী, বৃদ্ধ-বৃদ্ধা, দিনমজুর ও কৃষকদের।
 
সরেজমিনে দেখা গেছে, নদীবেষ্টিত চরবলাকী ও শহীদ নগর গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত একটি নদী মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। ওই নদীর ওপর প্রায় ৭০ থেকে ৮০ মিটার দীর্ঘ কাঠ-বাঁশের সাঁকোটিই হাজারো মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন। স্বাধীনতার পর থেকে বারবার সরকার ও জনপ্রতিনিধি পরিবর্তন হলেও এই সাঁকোর ভাগ্য বদলায়নি। নদীতে কোনো স্থায়ী সেতু না থাকায় স্থানীয়রা চাঁদা তুলে অস্থায়ীভাবে এই সাঁকো নির্মাণ করে চলাচল করছেন।
 
চরবলাকী গ্রামের বাসিন্দা রহমতুল্লাহ মিয়া বলেন, ছোটবেলা থেকে এই সাঁকো দেখেই বড় হয়েছি। বয়স এখন ৭০ পেরিয়েছে, কিন্তু আজও সাঁকো বদলায়নি। শিশু ও বৃদ্ধদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে একাধিক দুর্ঘটনাও ঘটেছে।
 
সেতুর অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। স্থানীয় কৃষক কাশেম মিয়া জানান, “আলু, ধান ও শাকসবজি বাজারে নিতে বড় সমস্যায় পড়তে হয়। বাধ্য হয়ে কম দামে ক্ষেত থেকেই পণ্য বিক্রি করতে হয়। স্বাধীনতার পর থেকেই শুনছি এখানে সেতু হবে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি।”
 
হোসেন্দী ইউনিয়ন পরিষদের সদস্য নবি হোসেন সরকার বলেন, নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে এই অবহেলিত এলাকায় আমূল পরিবর্তন আসবে। মানুষের আয় বাড়বে, যোগাযোগ সহজ হবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত নিরাপদ হবে। মানুষের জীবন ও জীবিকার স্বার্থে দ্রুত সেতু নির্মাণ প্রয়োজন।
 
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, এলজিইডির অধীনে চরবলাকী ও শহীদ নগর গ্রামের মাঝের নদীর ওপর একটি দীর্ঘ ও টেকসই জেটি নির্মাণের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়াও চলমান রয়েছে। আশা করা হচ্ছে, গ্রামবাসীর দীর্ঘদিনের দাবির বিষয়ে শিগগিরই অগ্রগতি হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত