মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় টঙ্গিবাড়ী প্রেসক্লাব ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রনি শেখ এর সঞ্চালনা এ সময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ব. ম. শামীম, সাংবাদিক এম. আর. খান মিলন, শেখ রাসেল ফখরুদ্দিন, মো. মিজানুর রহমান খান, মো. মিয়াচান শেখ, সোহেল টিটু, আক্কাস আলী, জাকীর কাজীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ বলেন সাংবাদিকতা হোক জনকল্যাণমূলক, এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, সংগঠনের ঐক্য ও টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয় ও উপস্থত সাংবাদিক গন তাদের বক্তব্যে বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মতামত