আপডেট : রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে অন্যের জমির গাছ কেটে দখলচেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অন্যের জমিতে প্রবেশ করে গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শরীফ শেখ টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাইনখাড়া মৌজার আরএস ১৪৪ নম্বর দাগে অবস্থিত ৩৮ শতাংশ জমি কাদির মোল্লার কাছ থেকে সাফ কবলা রেজিস্ট্রি করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন মো. শরীফ শেখ। সম্প্রতি ওই জমিতে রোপণ করা ১০টি আকাশি কাঠ গাছ ও গাছের ডাল কেটে ফেলা হয়। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় ভুক্তভোগী ও তার স্বজন কাদির মোল্লা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
 
এ বিষয়ে ভুক্তভোগী মো. শরীফ শেখ বলেন, “আমার বৈধভাবে ক্রয়কৃত জমিতে আতাউর রহমান নামের এক ব্যক্তি জোরপূর্বক লোকজন নিয়ে এসে গাছ কেটে জমি দখলের চেষ্টা করেছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি এবং জমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা চাই।”
 
অভিযুক্ত আতাউর রহমান মুঠোফোনে বলেন, “এই জমিটি একসময় আমার ছিল। পরে আমি মুরাদ দেওয়ানের কাছে জমিটি বিক্রি করেছি।” তবে এ বিষয়ে মুরাদ দেওয়ান ভিন্ন দাবি করে বলেন, “আমি আতাউর রহমানের কাছ থেকে জমিটি ভাড়া নিয়েছি। সে কারণেই সেখানে কাজ করার জন্য লোক পাঠিয়েছি।”
 
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে অন্যের জমির গাছ কেটে দখলচেষ্টার অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে অন্যের জমির গাছ কেটে দখলচেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অন্যের জমিতে প্রবেশ করে গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শরীফ শেখ টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাইনখাড়া মৌজার আরএস ১৪৪ নম্বর দাগে অবস্থিত ৩৮ শতাংশ জমি কাদির মোল্লার কাছ থেকে সাফ কবলা রেজিস্ট্রি করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন মো. শরীফ শেখ। সম্প্রতি ওই জমিতে রোপণ করা ১০টি আকাশি কাঠ গাছ ও গাছের ডাল কেটে ফেলা হয়। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় ভুক্তভোগী ও তার স্বজন কাদির মোল্লা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
 
এ বিষয়ে ভুক্তভোগী মো. শরীফ শেখ বলেন, “আমার বৈধভাবে ক্রয়কৃত জমিতে আতাউর রহমান নামের এক ব্যক্তি জোরপূর্বক লোকজন নিয়ে এসে গাছ কেটে জমি দখলের চেষ্টা করেছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি এবং জমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা চাই।”
 
অভিযুক্ত আতাউর রহমান মুঠোফোনে বলেন, “এই জমিটি একসময় আমার ছিল। পরে আমি মুরাদ দেওয়ানের কাছে জমিটি বিক্রি করেছি।” তবে এ বিষয়ে মুরাদ দেওয়ান ভিন্ন দাবি করে বলেন, “আমি আতাউর রহমানের কাছ থেকে জমিটি ভাড়া নিয়েছি। সে কারণেই সেখানে কাজ করার জন্য লোক পাঠিয়েছি।”
 
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত