মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ। এসময় তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাট কাজে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ অপসারণ করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও ভরাট কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত