মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা ও যোগাযোগ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম শুরু হয়েছে। টঙ্গীবাড়ি লার্নিং সেন্টারের উদ্যোগে শুক্রবার সকালে একটি ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
লার্নিং সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানীয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক নাজমুল হাসান। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত অনুশীলন ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে ইংরেজিতে দক্ষতা অর্জন করা সম্ভব।
ওরিয়েন্টেশন ক্লাস পরিচালনা করেন জাতিসংঘ থেকে সার্টিফিকেটপ্রাপ্ত ও সাইফুর্স যাত্রাবাড়ী শাখার শিক্ষক শামীম আহমেদ শিবলু। তিনি শিক্ষার্থীদের ইংরেজি শেখার বিভিন্ন কৌশল, কথোপকথনের অনুশীলন, উচ্চারণ ও যোগাযোগ দক্ষতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
টঙ্গীবাড়ি লার্নিং সেন্টারের পরিচালক জানান, ক্লাবের কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের জন্য নিয়মিত স্পোকেন ইংলিশ, গ্রামার, ভোকাবুলারি, প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিংয়ের অনুশীলনের পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক কার্যক্রম আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস ও যোগাযোগের সক্ষমতা তৈরিতে সহায়তা করা হবে।
ওরিয়েন্টেশন ক্লাসে টঙ্গীবাড়ি লার্নিং সেন্টারের শিক্ষক ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত