আপডেট : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে জিওব্যাগ ডাম্পিংয়ে অনিয়মের অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের গোয়ারা নদীর ভাঙন এলাকায় জিওব্যাগ ডাম্পিংয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বালু দিয়ে জিওব্যাগ ভরে নদীতে ফেলা হচ্ছে। এ কাজে বালু পরিমাপের কোনো যন্ত্রও দেখা যায়নি বলে তাঁরা জানান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীর ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, বাল্কহেড থেকে বস্তায় বালু ভরাট করছেন শ্রমিকেরা। তবে সেখানে বালু পরিমাপের কোনো যন্ত্র দেখা যায়নি। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকেও ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নদীভাঙন রোধে ওই এলাকায় ৩ হাজার ৫০০ বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ চলছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, প্রতিটি জিওব্যাগে যে পরিমাণ বালু দেওয়ার কথা, বাস্তবে তার চেয়ে কম বালু দেওয়া হচ্ছে। এতে নদীভাঙন রোধে জিওব্যাগ ব্যবহারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

জিওব্যাগ ভরাটের কাজে নিয়োজিত শ্রমিক সরদার মো. মজিবুর বলেন, ‘আমরা প্রতি বস্তায় ৭ থেকে ৮ বোল বালু দিচ্ছি। এতে ২৫০ থেকে ২৮০ কেজি বালু হবে।’

তবে বালু পরিমাপের কোনো যন্ত্র না থাকার বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মুসফিকুর রহমান বলেন, টাস্কফোর্সের মাধ্যমে বালু ভরাট করে ডাম্পিং করা হচ্ছে। তাঁদের দপ্তরের লোকজন সব সময় কাজের স্থানে উপস্থিত থাকেন। ওই সময় হয়তো তাঁরা খাবার খেতে কোথাও গিয়েছিলেন।

বালু পরিমাপের বিষয়ে মো. মুসফিকুর রহমান বলেন, ‘বালু পরিমাপ করেই দেওয়া হয়। আগে পরিমাপ করা হয়েছিল। এখন হয়তো বোল অনুযায়ী পরিমাপ করে বালু ভরাট করা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, নির্ধারিত পরিমাণ অনুযায়ী জিওব্যাগে বালু ভরাটের বিষয়টি তদারকি করা হচ্ছে।

নদীভাঙন রোধে সরকারি অর্থে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ হওয়ায় এর মান ও নির্ধারিত পরিমাণ নিশ্চিত করতে যথাযথ তদারকি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে জিওব্যাগ ডাম্পিংয়ে অনিয়মের অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে জিওব্যাগ ডাম্পিংয়ে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের গোয়ারা নদীর ভাঙন এলাকায় জিওব্যাগ ডাম্পিংয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বালু দিয়ে জিওব্যাগ ভরে নদীতে ফেলা হচ্ছে। এ কাজে বালু পরিমাপের কোনো যন্ত্রও দেখা যায়নি বলে তাঁরা জানান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীর ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, বাল্কহেড থেকে বস্তায় বালু ভরাট করছেন শ্রমিকেরা। তবে সেখানে বালু পরিমাপের কোনো যন্ত্র দেখা যায়নি। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকেও ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নদীভাঙন রোধে ওই এলাকায় ৩ হাজার ৫০০ বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ চলছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, প্রতিটি জিওব্যাগে যে পরিমাণ বালু দেওয়ার কথা, বাস্তবে তার চেয়ে কম বালু দেওয়া হচ্ছে। এতে নদীভাঙন রোধে জিওব্যাগ ব্যবহারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

জিওব্যাগ ভরাটের কাজে নিয়োজিত শ্রমিক সরদার মো. মজিবুর বলেন, ‘আমরা প্রতি বস্তায় ৭ থেকে ৮ বোল বালু দিচ্ছি। এতে ২৫০ থেকে ২৮০ কেজি বালু হবে।’

তবে বালু পরিমাপের কোনো যন্ত্র না থাকার বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মুসফিকুর রহমান বলেন, টাস্কফোর্সের মাধ্যমে বালু ভরাট করে ডাম্পিং করা হচ্ছে। তাঁদের দপ্তরের লোকজন সব সময় কাজের স্থানে উপস্থিত থাকেন। ওই সময় হয়তো তাঁরা খাবার খেতে কোথাও গিয়েছিলেন।

বালু পরিমাপের বিষয়ে মো. মুসফিকুর রহমান বলেন, ‘বালু পরিমাপ করেই দেওয়া হয়। আগে পরিমাপ করা হয়েছিল। এখন হয়তো বোল অনুযায়ী পরিমাপ করে বালু ভরাট করা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, নির্ধারিত পরিমাণ অনুযায়ী জিওব্যাগে বালু ভরাটের বিষয়টি তদারকি করা হচ্ছে।

নদীভাঙন রোধে সরকারি অর্থে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ হওয়ায় এর মান ও নির্ধারিত পরিমাণ নিশ্চিত করতে যথাযথ তদারকি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত