মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় তিনি বাজারজির বিভিন্ন দোকান সমূহে মনিটরিং করেন।
আসিফ আল আজাদ জানান, জনকল্যাণ মেডিকেল হলে মনিটরিং কালে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করছেন। ভোক্তা অধিকার আইনের ফার্মেসিটির মালিক আবুল কালাম কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই অভিযানে সিরাজ স্টোরে মনিটরিং কালে দেখা গেছে, পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। দোকানটির মালিক মোহাম্মদ সিরাজ খানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল।
মতামত