মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ফজুশাহ বাজারে অভিযান চালিয়ে একটি বেকারি ও একটি মুদি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, শিপু ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেক ও পিঠাসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া পুরাতন পোড়া তেলে খাবার ভাজা এবং প্রস্তুত খাদ্য উন্মুক্তভাবে সংরক্ষণ করা হচ্ছিল। এ অপরাধে বেকারিটির ম্যানেজার মো. শিপু শেখকে এ জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
মতামত