মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের দক্ষিণ পুরা জামে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত পুরোনো ভবন ধসে পড়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে ভবনটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। ভবনের পুরোনো ইট ও অন্যান্য নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পরিত্যক্ত ভবনটি ধসে পড়ে। একই দিন জুমার নামাজের সময় ধসে পড়া ভবনের দিক থেকে একটি বিষাক্ত সাপের বাচ্চা বের হয়ে মসজিদের ভেতরে ঢুকে পড়ে। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কয়েকজনের সহযোগিতায় সাপের বাচ্চাটি মেরে ফেলা হয়।
জানা যায়, পরিত্যক্ত পুরোনো ভবনটি একসময় পোস্ট অফিস হিসেবে ব্যবহৃত হতো। তবে ভবনটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ হয়ে পড়ায় বেশ কয়েক বছর আগে সেখানে পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা মামুন মৃধা বলেন, ‘শুক্রবার জুমার নামাজের সময় ধসে পড়া ভবনের দিক থেকে একটি বিষাক্ত সাপের বাচ্চা বের হয়ে মসজিদের ভেতরে ঢুকে পড়ে। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কয়েকজনের সহযোগিতায় সাপের বাচ্চাটি মেরে ফেলা হয়।’
স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এর ভেতরে ও আশপাশে সাপের আবাসস্থল তৈরি হয়ে থাকতে পারে। ভবন ধসে পড়ার পর সাপের বাচ্চা বেরিয়ে আসায় আশপাশের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় সেখানে ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা জমে ছিল। ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে আরও সাপ থাকতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। বিশেষ করে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি ও শিশুদের চলাচলের সময় সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
স্থানীয় বাসিন্দারা পরিত্যক্ত ভবনের ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে জায়গাটি পরিষ্কার করার পাশাপাশি সেখানে আরও কোনো সাপ বা বিষাক্ত প্রাণী আছে কি না, তা পরীক্ষা করার দাবি জানিয়েছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া বলেন, বিষয়টি আপনার কাছ থেকে অবগত হলাম। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত