আপডেট : বুধবার, ২২ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে প্রশাসনিক কর্মকর্তার দেরিতে অফিসে আসার অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমানের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে দেরিতে উপস্থিত হওয়া এবং নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ উঠেছে।
 
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে পাঁচগাও ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, প্রশাসনিক কর্মকর্তার কক্ষের দরজায় তালা ঝুলছে। এ সময় পরিষদে সেবা নিতে আসা কয়েকজন ব্যক্তি জানান, এটি নতুন কোনো ঘটনা নয়। তাদের দাবি, প্রায়ই তিনি নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে আসেন।
 
স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, দেওয়ান মিজানুর রহমান মুন্সীগঞ্জ শহর থেকে যাতায়াত করেন। এ কারণে অনেক দিনই সকাল ১০টা বা ১১টার দিকে কর্মস্থলে পৌঁছান। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দেওয়ান মিজানুর রহমান মুঠোফোনে বলেন, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করে ছুটি নিয়েছেন। তাই ওই দিন অফিসে উপস্থিত ছিলেন না।
 
তবে পাঁচগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী এ দাবির সঙ্গে ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, "তিনি আমার কাছে মৌখিকভাবে ছুটির কথা বলেছেন। তবে লিখিত কোনো আবেদন আমার কাছে জমা দেননি।"
 
এ বিষয়ে স্থানীয়দের দাবি, প্রশাসনিক কর্মকর্তা যেন নিয়মিত সময়মতো অফিসে উপস্থিত থেকে জনসেবা নিশ্চিত করেন। পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে প্রশাসনিক কর্মকর্তার দেরিতে অফিসে আসার অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে প্রশাসনিক কর্মকর্তার দেরিতে অফিসে আসার অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমানের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে দেরিতে উপস্থিত হওয়া এবং নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ উঠেছে।
 
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে পাঁচগাও ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, প্রশাসনিক কর্মকর্তার কক্ষের দরজায় তালা ঝুলছে। এ সময় পরিষদে সেবা নিতে আসা কয়েকজন ব্যক্তি জানান, এটি নতুন কোনো ঘটনা নয়। তাদের দাবি, প্রায়ই তিনি নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে আসেন।
 
স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, দেওয়ান মিজানুর রহমান মুন্সীগঞ্জ শহর থেকে যাতায়াত করেন। এ কারণে অনেক দিনই সকাল ১০টা বা ১১টার দিকে কর্মস্থলে পৌঁছান। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দেওয়ান মিজানুর রহমান মুঠোফোনে বলেন, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করে ছুটি নিয়েছেন। তাই ওই দিন অফিসে উপস্থিত ছিলেন না।
 
তবে পাঁচগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী এ দাবির সঙ্গে ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, "তিনি আমার কাছে মৌখিকভাবে ছুটির কথা বলেছেন। তবে লিখিত কোনো আবেদন আমার কাছে জমা দেননি।"
 
এ বিষয়ে স্থানীয়দের দাবি, প্রশাসনিক কর্মকর্তা যেন নিয়মিত সময়মতো অফিসে উপস্থিত থেকে জনসেবা নিশ্চিত করেন। পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত