মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী আমতলী বালুরমাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ও আমতলী রশিদীয়া কারিমিয়া মাদরাসা ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত বার্ষিকী এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা ছিলেন, উত্তরা ৯নং সেক্টর বায়তুল আমান জামে মসজিদের খতিব ও বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী।
এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতী সানাউল্লাহ কাসেমী, হাফেজ মাওলানা মুফতী ইউসুফ জামিল বিক্রমপুরী।
ওয়াজ শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান নর-নারী মাহফিলে উপস্থিত ছিলেন।
অত্র মাদরাসার সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরমোনাই পীর মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টঙ্গিবাড়ী - মুন্সীগঞ্জ সদর আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কে এম বিলাল হোসাইন, অত্র মাদরাসার মুতাওয়াল্লি আলহাজ্ব মো. আবু বকর বেপারী, মুন্সীগঞ্জ সদর মুজাদিহ কমিটি হাফেজ মোহাম্মদ নূরুল্লাহ, মুন্সীগঞ্জ জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার।
মতামত