আপডেট : মঙ্গলবার, ১০ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়ীতে কামার পট্টিতে বেড়েছে কামারদের ব্যস্ততা

আসন্ন পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কামারের দোকানগুলোতে শুরু হয়েছে ব্যাপক কর্মব্যস্ততা। কোরবানির পশু জবাইয়ের জন্য ছুরি, চাপাতি, দা তৈরি ও পুরাতন সরঞ্জাম মেরামতের কাজে এখন দিন-রাত পরিশ্রম করছে কামাররা। উপজেলার দিঘিরপাড় পদ্মা নদীর পাড়ে প্রায় দুইশ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বাজারটিতে  ২০জনের ও বেশি কর্মকার নিয়মিত কাজ করে আসছে। এসব দোকানের ব্যবসায়ীরা বংশ পরম্পরায় কেউ ৩০বছর, কেউ ৫০বছর, আবার কেউ ৬০ বছর যাবত এই পেশায় কাজ করে আসছে। কামার পট্রি এই গোকান গুলোতে দা, বটি, ছুরি, চাপাতি, কাচি সহ বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় ধারালো জিনিসপত্র তৈরি ও মেরামত করে আসছে। 
 
মঙ্গলবার (০৩ জুন) সকালে উপজেলার দিঘিরপাড় পদ্মা নদীর পাড় ঘেঁষে কামার পট্রিতে ঘুরে কামারদের কাজের টুং টাং শব্দে মুখরিত হয়ে উঠতে দেখা গেছে। লোহার টুকরো কয়লার আগুনে পুড়িয়ে লোহার হাতুড়ি দিয়ে পিশিয়ে এসব জিনিসপত্র তৈরি করছে কর্মকাররা। দোকান গুলোতে বেশ ভিড় জমিয়েছে ক্রেতারা। কেউ নতুন ছুরি, দা, বটি কিনতে ব্যস্ত, আবার কেউ পুরাতন সরঞ্জাম মেরামতের জন্য নিয়ে এসেছে।কামারদের সাথে কথা বলে জানা যায়, বিগত বছরের তুলনায় এবছর কাজের চাপ কিছুটা কম, তবে ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন তারা। দিঘিরপাড় বাজারের পাণু কর্মকার নামের এক ব্যক্তি বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়লেও আমাদের কাজের দাম বাড়েনি, এছাড়া কয়লার দাম অনেক বেশি হওয়ায় আমরা তেমন লাভবান হতে পারিনা। আগামীতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে যেনো কয়লার দাম কমিয়ে দেয়। বিক্রেতাদের সাথে তাল মিলিয়ে ক্রেতারাও বলছেন নতুন দা, বটি তৈরি এবং পুরাতন সরঞ্জাম মেরামতের জন্য তুলনামূলক ভাবে দাম কমই নেয়া হচ্ছে।
 
যুগেশ চন্দ্র নামের এক কর্মকার বলেন, আমি এই হাটে দীর্ঘ ৬০ বছর যাবত কাজ করে আসছি। ঈদ উপলক্ষে কাজের চাপ একটু বেশি। লোহার ওজনের উপর দাম নির্ভর করে। যদি কেউ বেশি ওজনের মজবুত করে বানাতে চায় তাহলে দাম বেশি আর ওজন কম হলে দাম কম। তবে আকার অনুযায়ী একেকটা চাপাতির দাম রয়েছ ৫শ টাকা থেকে ১হাজার টাকা। ছুরি ১শ থেকে ৩শ টাকা।
 
দা, বটি মেরামত করতে আসা নাজমুল নামের এক ব্যক্তি বলেন, আমি কিছু পুরাতন সরঞ্জাম মেরামত করেছি। তুলনামূলক ভাবে আমার কাছে দাম কমই রেখেছে। কাজ ও ভালো করেছে।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়ীতে কামার পট্টিতে বেড়েছে কামারদের ব্যস্ততা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে কামার পট্টিতে বেড়েছে কামারদের ব্যস্ততা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৫

featured Image
আসন্ন পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কামারের দোকানগুলোতে শুরু হয়েছে ব্যাপক কর্মব্যস্ততা। কোরবানির পশু জবাইয়ের জন্য ছুরি, চাপাতি, দা তৈরি ও পুরাতন সরঞ্জাম মেরামতের কাজে এখন দিন-রাত পরিশ্রম করছে কামাররা। উপজেলার দিঘিরপাড় পদ্মা নদীর পাড়ে প্রায় দুইশ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বাজারটিতে  ২০জনের ও বেশি কর্মকার নিয়মিত কাজ করে আসছে। এসব দোকানের ব্যবসায়ীরা বংশ পরম্পরায় কেউ ৩০বছর, কেউ ৫০বছর, আবার কেউ ৬০ বছর যাবত এই পেশায় কাজ করে আসছে। কামার পট্রি এই গোকান গুলোতে দা, বটি, ছুরি, চাপাতি, কাচি সহ বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় ধারালো জিনিসপত্র তৈরি ও মেরামত করে আসছে। 
 
মঙ্গলবার (০৩ জুন) সকালে উপজেলার দিঘিরপাড় পদ্মা নদীর পাড় ঘেঁষে কামার পট্রিতে ঘুরে কামারদের কাজের টুং টাং শব্দে মুখরিত হয়ে উঠতে দেখা গেছে। লোহার টুকরো কয়লার আগুনে পুড়িয়ে লোহার হাতুড়ি দিয়ে পিশিয়ে এসব জিনিসপত্র তৈরি করছে কর্মকাররা। দোকান গুলোতে বেশ ভিড় জমিয়েছে ক্রেতারা। কেউ নতুন ছুরি, দা, বটি কিনতে ব্যস্ত, আবার কেউ পুরাতন সরঞ্জাম মেরামতের জন্য নিয়ে এসেছে।কামারদের সাথে কথা বলে জানা যায়, বিগত বছরের তুলনায় এবছর কাজের চাপ কিছুটা কম, তবে ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন তারা। দিঘিরপাড় বাজারের পাণু কর্মকার নামের এক ব্যক্তি বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়লেও আমাদের কাজের দাম বাড়েনি, এছাড়া কয়লার দাম অনেক বেশি হওয়ায় আমরা তেমন লাভবান হতে পারিনা। আগামীতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে যেনো কয়লার দাম কমিয়ে দেয়। বিক্রেতাদের সাথে তাল মিলিয়ে ক্রেতারাও বলছেন নতুন দা, বটি তৈরি এবং পুরাতন সরঞ্জাম মেরামতের জন্য তুলনামূলক ভাবে দাম কমই নেয়া হচ্ছে।
 
যুগেশ চন্দ্র নামের এক কর্মকার বলেন, আমি এই হাটে দীর্ঘ ৬০ বছর যাবত কাজ করে আসছি। ঈদ উপলক্ষে কাজের চাপ একটু বেশি। লোহার ওজনের উপর দাম নির্ভর করে। যদি কেউ বেশি ওজনের মজবুত করে বানাতে চায় তাহলে দাম বেশি আর ওজন কম হলে দাম কম। তবে আকার অনুযায়ী একেকটা চাপাতির দাম রয়েছ ৫শ টাকা থেকে ১হাজার টাকা। ছুরি ১শ থেকে ৩শ টাকা।
 
দা, বটি মেরামত করতে আসা নাজমুল নামের এক ব্যক্তি বলেন, আমি কিছু পুরাতন সরঞ্জাম মেরামত করেছি। তুলনামূলক ভাবে আমার কাছে দাম কমই রেখেছে। কাজ ও ভালো করেছে।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত