মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে স্থাপন করা ড্রেজার পাইপলাইন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অপসারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার আড়িয়ল-বালিগাঁও ইউনিয়নের বিলেরপাড় থেকে বালিগাঁও বাজারগামী সড়ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবৈধভাবে স্থাপন করা ড্রেজার পাইপলাইন পাওয়া গেলেও বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে থাকা জব্দকৃত ড্রেজার পাইপলাইন তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন অনুমতি ছাড়া ড্রেজার ব্যবহার করে জমি ভরাট কিংবা অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত