মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ড্রেজার দিয়ে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাগবাড়ি বড়াইল এলাকায় পদ্মা নদীর তীর সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ড্রেজারের মাধ্যমে ফসলি জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্টের পরিচালনা করেন মোবাইল কোর্ট পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
পরে বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে জব্দ করা পাইপ ও ড্রেজার মেশিন তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অপসারণ করা হয়।
টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।
মতামত