মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি গ্রামে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে স্থানীয়ভাবে এ উদ্যোগ নেয় আপরকাঠি দেওয়ানবাড়ি স্বদেশ গ্রুপ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী আপরকাঠি দেওয়ানবাড়ি এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বহু পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানে নিম্নআয়ের মানুষ যাতে স্বস্তিতে ইফতার করতে পারেন, সেই লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হয়েছে।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি মিনিকেট চাল, ২ কেজি মুড়ি, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি বুট, ১ কেজি বেসন, ২ কেজি চিনি, ৫ কেজি পেঁয়াজ, ১০০ গ্রাম ভুসি, ১ প্যাকেট ট্যাং এবং ১ কেজি খেজুরসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও অসচ্ছল মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
মতামত