আপডেট : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে এক চায়ের দোকানে বিদ্যুৎ বিল ৫৫ হাজার !

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের লিটুখান বাজারের দুই নিম্নআয়ের দোকানদার অস্বাভাবিক ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের চাপে দিশেহারা হয়ে পড়েছেন। তাঁদের স্বাভাবিক ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যহীন হাজার হাজার টাকার বিল পেয়ে বাজারজুড়ে দেখা দিয়েছে ব্যাপক উদ্বেগ।
চা পান ও নিত্যপণ্যের একটি ছোট দোকান চালান বাদশা বেপারী। দোকানে কেবল একটি বাতি ও একটি ফ্যান চালানো হয়। সাধারণত তার মাসিক বিল ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে আসে। কিন্তু চলতি মাসে তাঁর হাতে আসে ৫৫ হাজার ৫৫০ টাকার বিদ্যুৎ বিল। বিল হাতে পেয়ে হতবাক হয়ে যান তিনি। বাদশা বলেন, এটা অসম্ভব। আমার দোকানে এত ব্যবহারের সুযোগই নেই। বিলের নম্বরে ফোন করলে শুধু অফিসে যেতে বলে।
একই বাজারে খাবারের দোকান পরিচালনা করেন শহীদ খান। তার দোকানে দুটি বাতি, একটি ফ্যান ও একটি ছোট ফ্রিজ ব্যবহার করা হয়। প্রতি মাসে যেখানে ৬০০ থেকে ৮০০ টাকা বিল দিতেন, সেখানে এবার বিল এসেছে ২৪ হাজার ২১৬ টাকা। শহীদ বলেন, বিলটা দেখে দাঁড়াতেই পারছিলাম না। এমন বিল হলে দোকান চালানোই কঠিন হয়ে যাবে।
বাজারের অন্যান্য ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কয়েক মাস ধরেই এলাকায় এমন অস্বাভাবিক বিল আসছে। তাদের ধারণা মিটার রিডিং অথবা বিলিং পদ্ধতিতে গুরুতর ত্রুটি রয়েছে। দ্রুত তদন্ত করে সঠিক হিসাব ঠিক করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিল প্রস্তুতকারী কর্মী সুমি রানী দাস বলেন, সংশ্লিষ্ট গ্রাহকদের অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছিল। ওরা অফিসে এলে আমরা সরেজমিন যাচাই করে বিল পুনরায় বিবেচনা করব, বলেন তিনি।
টঙ্গীবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুস ছালাম বলেন, মিটার রিডিং বা বিলিং সিস্টেমে ত্রুটি থাকতে পারে। আমরা সরেজমিন যাচাই করে দ্রুত সমাধানের পদক্ষেপ নেব। ভোক্তাদের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে, বাজারের ব্যবসায়ীরা বলেন, অস্বাভাবিক এমন বিল ভোক্তা হয়রানির উদাহরণ। তারা দ্রুত তদন্ত, সঠিক বিল নির্ধারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে এক চায়ের দোকানে বিদ্যুৎ বিল ৫৫ হাজার !
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে এক চায়ের দোকানে বিদ্যুৎ বিল ৫৫ হাজার !

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের লিটুখান বাজারের দুই নিম্নআয়ের দোকানদার অস্বাভাবিক ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের চাপে দিশেহারা হয়ে পড়েছেন। তাঁদের স্বাভাবিক ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যহীন হাজার হাজার টাকার বিল পেয়ে বাজারজুড়ে দেখা দিয়েছে ব্যাপক উদ্বেগ।
চা পান ও নিত্যপণ্যের একটি ছোট দোকান চালান বাদশা বেপারী। দোকানে কেবল একটি বাতি ও একটি ফ্যান চালানো হয়। সাধারণত তার মাসিক বিল ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে আসে। কিন্তু চলতি মাসে তাঁর হাতে আসে ৫৫ হাজার ৫৫০ টাকার বিদ্যুৎ বিল। বিল হাতে পেয়ে হতবাক হয়ে যান তিনি। বাদশা বলেন, এটা অসম্ভব। আমার দোকানে এত ব্যবহারের সুযোগই নেই। বিলের নম্বরে ফোন করলে শুধু অফিসে যেতে বলে।
একই বাজারে খাবারের দোকান পরিচালনা করেন শহীদ খান। তার দোকানে দুটি বাতি, একটি ফ্যান ও একটি ছোট ফ্রিজ ব্যবহার করা হয়। প্রতি মাসে যেখানে ৬০০ থেকে ৮০০ টাকা বিল দিতেন, সেখানে এবার বিল এসেছে ২৪ হাজার ২১৬ টাকা। শহীদ বলেন, বিলটা দেখে দাঁড়াতেই পারছিলাম না। এমন বিল হলে দোকান চালানোই কঠিন হয়ে যাবে।
বাজারের অন্যান্য ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কয়েক মাস ধরেই এলাকায় এমন অস্বাভাবিক বিল আসছে। তাদের ধারণা মিটার রিডিং অথবা বিলিং পদ্ধতিতে গুরুতর ত্রুটি রয়েছে। দ্রুত তদন্ত করে সঠিক হিসাব ঠিক করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিল প্রস্তুতকারী কর্মী সুমি রানী দাস বলেন, সংশ্লিষ্ট গ্রাহকদের অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছিল। ওরা অফিসে এলে আমরা সরেজমিন যাচাই করে বিল পুনরায় বিবেচনা করব, বলেন তিনি।
টঙ্গীবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুস ছালাম বলেন, মিটার রিডিং বা বিলিং সিস্টেমে ত্রুটি থাকতে পারে। আমরা সরেজমিন যাচাই করে দ্রুত সমাধানের পদক্ষেপ নেব। ভোক্তাদের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে, বাজারের ব্যবসায়ীরা বলেন, অস্বাভাবিক এমন বিল ভোক্তা হয়রানির উদাহরণ। তারা দ্রুত তদন্ত, সঠিক বিল নির্ধারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত