আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ১৯৪ জন এবং নারী ভোটার ৯৭ হাজার ৮২৬ জন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টঙ্গীবাড়ি উপজেলার ১৩টি ইউনিয়নে সম্ভাব্য ১১৯ টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ৪৯৯টি ভোটকক্ষ এবং সম্ভাব্য ৪৫টি অস্থায়ী গোপন কক্ষ রাখার প্রস্তাব করা হয়েছে।
খসড়া তালিকায় থাকা ইউনিয়নগুলো হলো— বেতকা, আব্দুল্লাহপুর, আউটশাহী, সোনারং-টঙ্গীবাড়ি, ধীপুর, কাঠাদিয়া-শিমুলিয়া, যশলং, দিঘিরপাড়, কামারখাড়া, হাসাইল-বানারী, পাঁচগাঁও, আড়িয়াল ও বালিগাঁও।
জেলা নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরিত এবং টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান কর্তৃক পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের তালিকা নিয়ে কারও কোনো দাবি, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে আগামী ২৪ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা যাবে।
দাখিল করা দাবি-আপত্তি ও সংশোধনী সংক্রান্ত আবেদন সমূহ নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট। এরপর প্রয়োজনীয় সংশোধন শেষে ৩১ আগস্ট হালনাগাদ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কার্যালয় জানিয়েছে, ভোটারদের সুবিধা এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণের এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

মতামত