আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে টানা বৃষ্টিতে রাস্তায় ভাঙন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে টানা বৃষ্টির কারনে রাস্তা ভাঙন দেখা দিয়েছে। উপজেলার কামারখাড়া ইউনিয়নের বরাইল দরবার শরীফ থেকে পদ্মা নদীর পাড়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাটির বরাইল গ্রামের জায়েদুল ইসলামের বাড়ির সামনে ভাঙন দেখা দেয়। এতে দু:শ্চিন্তা ও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আজিজ খান চিশতির বাড়ি থেকে স্থানীয় জায়েদুল ইসলামের বাড়ি পর্যন্ত মাটির রাস্তাটি বিভিন্ন অংশ ভেঙে গেছে। এখনই ব্যবস্থা না নিলে মাটি সরে গিয়ে যেকোনো সময় রাস্তাটি খালে পরিনত হতে পারে। এতে করে ওই এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে।
স্থানীয় বাসিন্দা জায়েদুল ইসলাম বলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান এবং কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান হাওলাদারের অক্লান্ত পরিশ্রমের ফলে রাস্তাটি আমরা পেয়েছি। তাই তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের জন্য অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও দোয়া রইল। কিন্তু পরিতাপের বিষয় এই যে, যাদের দ্বারা রাস্তাটি করানো হয়েছে তাদের খামখেয়ালি কারণে রাস্তাটির আজকের এই অবস্থা। তারা একরকম প্রভাব খাটিয়েই চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা না মেনে রাস্তাটি রাস্তার জায়গায় না করে অন্যের পুকুর ঘেঁষে রাস্তাটি নির্মাণ করে।পূর্বের বরাদ্দে যে বালু ফেলা হয়েছিল ওই বালু দিয়েই রাস্তাটি উঁচু করা হয় হয়। পূর্বের বরাদ্দের টাকায় যেখানে বালু ভরাট হয়েছিল। সেই বালুর উপরই রাস্তা হওয়ার কথা থাকলেও রাস্তাটি ওইভাবে করা হয়নি। বরং ওই বালু কেটেই উঁচু করা হয়েছে।
তিনি আরো বলেন, রাস্তাটি পুকুরপাড় থেকে আরো উত্তর দিকে কিন্তু রাস্তাটি উদ্দেশ্য প্রণীতভাবে দক্ষিণ দিকে নিয়ে আসা হয়েছে। বারবার বলার পরেও এবং সরোজমিনে রাস্তার ম্যাপ দেখিয়েও রাস্তাটি রাস্তার জায়গায় করানো হয়নি। একটি মহল যাতে রাস্তার জায়গাটি ব্যবহার করতে পারে সেই জন্য রাস্তাটি দক্ষিণ দিকে আনা হয়েছে।কিছু মানুষের হীনমন্যতার কারণে আজ রাস্তাটি এই বেহাল দশা।
এ বিষয়ে কথা বলতে কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হালদার খুকু ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামের মোবাইল ফোন কল করা হলে তাদের নাম্বার বন্ধ পাওয়া গেছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে টানা বৃষ্টিতে রাস্তায় ভাঙন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে টানা বৃষ্টিতে রাস্তায় ভাঙন

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত