মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পারিবারিক দ্ব›েদ্বর জেরে চলাচলের জন্য ব্যবহৃত একটি কাঠের পুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার পাঁচগাঁও গ্রামের হাবিল ফকির ও প্রতিবেশি সেলিম ফকিরের বাড়ির মাঝামাঝি খালের উপর সরকারি অর্থায়নে নির্মিত প্রায় ৩০ বছরের পুরনো কাঠের পুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে হাবিল ফকির গংদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে সরজমিনে গিয়ে হাবিল ফকিরদের পাশের অংশে কাঠেরপুলটি ভাঙা দেখা গেছে।
স্থানীয়রা জানান, নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য প্রতিনিয়ত ৫ শতাধিক মানুষ এই পুলটি দিয়ে যাতায়াত করে এছাড়াও ছোট ছোট শিক্ষার্থীরা এই কাঠের পুলের উপর দিয়ে পাচগাও স্কুল ও মসজিদে যাতায়াত করে। তারা আরো জানান, স¤প্রতি তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে পাচগাও বাজারে হাবিল ফকির গং ও সেলিম ফকির গংদের মধ্যে ঝগড়া হয়। সেই সুত্র ধরেই হাবিল ফকির গংরা সরকারি অর্থায়নে নির্মিত কাঠের পুল টি ভেঙে দেয়।
স্থানীয় সিরাজ ফকির বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের সাথে কথা কাটাকাটি, ঝগড়া হইছে। যদি আমি দোষ করে থাকি তাহলে আমার সাথে মিট হবে কিংবা আমার বিচার হবে। সরকারি এই পুলটি কেনো ভাঙলো। এই পুলটি দিয়ে শিক্ষার্থীরা স্কুলে, মক্তবে পড়াশোনা করতে যায়,প্রায় ৫০০-৭০০ লোক এখান দিয়ে যাতায়াত করে। এছাড়া আমরা অসুস্থ মানুষ এই পুল দিয়ে হাট বাজারে যাই মসজিদে নামাজ পড়তে যাই। পুলটি ভেঙে ফেলায় কয়েক দিন ধরে মসজিদে নামাজ পড়তে যেতে পারিনা বাসায় ই নামাজ পড়ি। এসময় তিনি পুলটি নতুন করে মেরামত করে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত হাবিল ফকির বলেন, আমার ভাই ও ভাতিজার সাথে ঝগড়া হইছে সেই ক্ষোভেই আমার ভাই পুলটি ভেঙে ফেলছে। পরে ওই পক্ষ পুল ভাঙার বিষয়টি আমাকে জানালে আমি মারামারির বিচারের কথা বলি। পরে তারা মারামারির বিচার না করে পুল ঠিক করে দিতে বলে। এরপর তারা আর আমাদের সাথে যোগাযোগ করে নাই। অন্য লোক আসছিলো পুলের বিষয়ে পরে তাদের কে বলছি এই জায়গা দিয়ে আমি পুল দিবোনা। আমি অন্য জায়গা দিয়ে রাস্তা করে দিছি ওই রাস্তায় ই জনগণের জন্য পুল করে দিমু। এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারি বলেন, পুলটি মেরামতের জন্য নতুন করে বরাদ্দ আসছে। দুই ফ্যামিলির ঝামেলার জন্য কাজটি স্থগিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

মতামত