মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুনর্মিলনীর নামে অর্থ আদায়ের পর অর্থ ফেরত চেয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের নামে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৭০০ এবং প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেছে বলে জানায় শিক্ষার্থীরা।
এ ঘটনায় গত শনিবার বিকেলে বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলে অনুষ্ঠান করার কথা বলে সবার কাছ থেকে টাকা নিছে কিন্তু ৬ মাস পার হলেও আমাদের অনুষ্ঠান দিচ্ছে না। আগামী ৭ দিনের মধ্যে আমাদের প্রোগ্রাম দিবে অথবা আমাদের টাকা ফেরত দিবে। শিক্ষার্থীরা আরোও বলেন, তারা বিদ্যালয়ে রাজনীতি করার একটা চেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা ছাত্ররা স্কুলে কোনো রাজনীতি চাই না।
নবন শ্রেনীর শিক্ষার্থী আরাফাত মোল্লা বলেন, অনুষ্ঠানের কথা বলে আমাদের কাছ থেকে ৭০০ করে টাকা নিছে। আমাদের বাসা থেকে এসব টাকা দিতে চায়নাই, জোড় করে টাকা এনে দিছি। কিন্তু আমাদের অনুষ্ঠান দিচ্ছেনা। স্কুলে আমরা বহু বার গেছি কিন্তু তারা আমাদের কথা না শুনে বের করে দিয়েছে। এখন আমাদের আগামী ৭দিনের মধ্যে অনুষ্ঠান দিবে নয়তো আমাদের সম্পূর্ণ টাকা ফেরত দিবে।
একই শ্রেনীর অপর শিক্ষার্থী ইসমাইল শেখ বলেন, ৬ মাস আগে রজতজয়ন্তী করার জন্য আমাদের কাছ থেকে ৭০০ করে টাকা নিছে কিন্তু তারা অনুষ্ঠান দিচ্ছেনা। আমরা অনেক বার অনুষ্ঠান চেয়েছি কিন্তু দিচ্ছেনা। এখন আমাদের অনুষ্ঠান দিবে অথবা আমরা আমাদের টাকা ফেরত চাই।
প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমাদেরকে মিঠা কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিছে। আমরা বাবা মার কাছ থেকে অনেক কষ্ট করে টাকা পয়সা আনছি। আমরা তো সীমিত ভাবে ৭০০ করে টাকা দিছি কিন্তু আমাদের বড় যারা আছে তারা ৫ হাজার ১০ হাজার এমনকি ২০ হাজার টাকা করেও দিছে।
দশম শ্রেনীর শিক্ষার্থী জুনায়েদ ফকির বলেন, একটা অনুষ্ঠানের কথা বলে আমাদের কাছ থেকে ৭শ করে টাকা নিছে কিন্তু তারা অনুষ্ঠান দিচ্ছেনা। তারা চাচ্ছে স্কুলে একটা রাজনীতি শুরু করতে কিন্তু আমরা ছাত্ররা স্কুলে কোনো রাজনীতি চাইনা।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম বলেন, আমাদের বিদ্যালয়ের ২৫বছর পূর্তি উপলক্ষে একটা পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যেগ নিয়েছি শিক্ষার্থীরাও আমাদের যথেষ্ট সাড়া দিয়েছে। ইতোমধ্যে ডেকোরেটর বাঁশ কেনা হয়েছে। কিন্তু তাদের দুই গ্রæপের এক দল বলে কনসার্ট হবে আরেক দল বলে কনসার্ট হবে না। এই অবস্থায় প্রশাসনিক কোনো সাপোর্ট না পাওয়াতে একটু দেরি হচ্ছে, তবে অনুষ্ঠান হবে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনিরুজ্জামান দেওয়ান মনির বলেন, আমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। অতিথিদের নির্ধারণ করতে কিছুটা বিলম্ব হওয়ায় অনুষ্ঠানের তারিখ পেছানো হয়েছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৫

মতামত