মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বালিগাঁও খান সমাজ জনকল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি স্পেশালাইজড হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বালিগাঁও হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মুন্সীগঞ্জের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক,বালিগাঁও খান সমাজ জনকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ও বালিগািও ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে ও ড্যাব মুন্সীগঞ্জের দপ্তর সম্পাদক ডাঃ মোঃ নাঈম খাঁনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাব মুন্সীগঞ্জের আহ্বায়ক ডা. এ কে এম মফিজুল ইসলাম, ড্যাব মুন্সীগঞ্জের উপদেষ্টা ডা. দেওয়ান নিজাম উদ্দিন হেলাল এবং ড্যাব মুন্সীগঞ্জের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় নেত্রী বৃন্দ।
স্বাস্থ্য ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা সম্পর্কে পরামর্শ দেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও বয়স্ক মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “চিকিৎসাসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। অর্থের অভাবে কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে আমাদের সবাইকে নজর দিতে হবে। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।”
তিনি বলেন, “বালিগাঁও খান সমাজ জনকল্যাণ সংঘের উদ্যোগে এ ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ড্যাবের চিকিৎসকরাও মানুষের সেবায় এগিয়ে এসেছেন। সমাজের সামর্থ্যবান মানুষ ও সংগঠনগুলো যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে মানবিকতার বন্ধন আরও শক্তিশালী হবে।
এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ আরও বলেননশুধু চিকিৎসা দেওয়া নয়, মানুষকে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে জানানোও জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এটাই তিনি প্রত্যাশা করেন।
মতামত