মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিস্ফোরক মামলায় মোঃ মামুন শেখ (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ধীপুর ইউনিয়নের মটকপুর এলাকায় তার নিজ বাড়ির কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুন শেখ উপজেলার মটকপুর গ্রামের মৃত সুজন শেখের ছেলে। তিনি ধীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে
পুলিশ।
টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন গ্রেফতারের পর মামুন শেখকে আইনগত প্রক্রিয়া শেষে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো ।
মতামত