মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। তবে ঘটনাস্থলে ড্রেজারের মালিক বা কোনো কর্মচারীকে না পাওয়ায় কাউকে জরিমানা করা সম্ভব হয়নি।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বালিগাঁও এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে একটি ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করা হয়েছে। ঘটনাস্থলে ড্রেজারের মালিক বা কোনো কর্মচারীকে পাওয়া যায়নি, ফলে কাউকে জরিমানা করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত