মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মো. ইকবাল গাইন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ। তিনি হাসাইল বানারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার হাসাইল ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইকবাল গাইন উপজেলার হাসাইল ইউনিয়নের হাসাইল গ্রামের মৃত খলিল গাইনের ছেলে।
টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলে রবিবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার কনে। পরে দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মতামত