মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক শিশির হাসানের (৩০) ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশির হাসান ও তার বাবা আনোয়ার হোসেন আহত হয়েছেন। রবিবার রাত ৭টার দিকে দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় ছাত্রলীগ নেতা শুভ বাগজা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন বলেভুক্তভোগীর অভিযোগ।
আহত শিশির হাসান ও আনোয়ার হোসেন টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদিকে, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে শিশির হাসানদের সঙ্গে বেতকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শুভ বাগজাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরোধ চলছিল। কিছুদিন আগে শুভ বাগজাকে পুলিশ গ্রেপ্তার করলেও সম্প্রতি তিনি জামিনে কারাগার থেকে বের হয়ে আসেন। এর মধ্যে রোববার সন্ধ্যায় মসজিদে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল লোক শিশির হাসান ও তার বাবার ওপর হামলা চালায়। এ সময় সাধারণ মানুষ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত শিশির হাসান জানান, আওয়ামী লীগের সবুজ, জুয়েল, আজিজ বাগজা, রিফাত ও রেদোয়ান হঠাৎ তাদের ওপর অতর্কিত হামলা চালান। তারা আমার বাবা ও আমাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় আমরা প্রতিরোধের চেষ্টা করি। মূলত শুভ বাগজার পরিকল্পনায় এ হামলা করা হয়েছে। আমি থানায় অভিযোগ করছি।
এ বিষয়ে মন্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও শুভ বাগজা কিংবা তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
টঙ্গীবাড়ি থানার ওসি মো. শামীম আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ অভিযোগের প্রস্তুতি নিচ্ছে বলে জেনেছি। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত