আপডেট : সোমবার, ০৮ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে ২টি খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

▪️বাস্তবায়ন কার্যক্রম সরেজমিন পর্যালোচনা
▪️দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা
▪️ প্রকল্পের আওতায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মারিয়ালয় মোকামখোলা ব্রিজ থেকে সিদ্ধেশ্বরী বাজার পর্যন্ত ৫ দশমিক ৭৭৬ কিলোমিটার খাল খনন কার্যক্রম এবং পাঁচগাও ইউনিয়নের কুকরাদি এলাকায় ১ দশমিক ২ কিলোমিটার খাল খনন/পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া প্রকল্পের আওতাধীন বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। গতকাল রোববার দুপুরে ২টি খাল খনন ও সংস্কারকাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী খাল খনন/পুনঃখনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন কার্যক্রম সরেজমিন পর্যালোচনা করেন। তিনি স্থানীয় জনগণ যাতে দ্রুত প্রকল্পগুলোর প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণের মাঝে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জলাবদ্ধতা নিরসন, কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই অবকাঠামো উন্নয়নে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, খাল ২টির খননকাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত হবে।

অপরদিকে তিনি খননকাজের ফলে খালের পাড়ে জমা হওয়া মাটি স্থানীয় স্কুল, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটসহ উন্নয়নমূলক কাজে ব্যবহারের আহ্বান জানান। এতে একদিকে মাটির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নেও সহায়তা মিলবে বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই অবশিষ্ট কাজ শেষ করতে দ্রুতগতিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে ২টি খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে ২টি খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত