মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়ায়েজেদ ওয়াসীফকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) টঙ্গীবাড়ি উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারসভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান মোরতেজা,মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা,সমাজ সেবা কর্মকর্তা মোঃ হামিদুল্লাহ মিয়া,জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন আহাম্মেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ায়েজেদ ওয়াসীফের টঙ্গিবাড়ীতে দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের কথা তুলে ধরে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত কর্মকর্তারা।
বিদায়ী বক্তব্যে মো. ওয়ায়েজেদ ওয়াসীফ টঙ্গিবাড়ীতে দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন। অনুষ্ঠান শেষে
অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এই কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা
মতামত