মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার রাউতভোগ গ্রামের সংযোগ সেতুর গোড়ায় বড় গর্ত সংস্কারে জরুরী ভিত্তিতে সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর তথা এলজিইডি কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সেতুর গোড়ায় বাঁশের খুঁটি পুতে বালুর বস্তা ফেলে ভরাট করতে দেখা যায়। এ সেতু হয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ, শিক্ষার্থী ও অসুস্থ রোগী চলাচল করে থাকেন। বিকল্প সহজ রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন।
স্থানীয় বাসিন্দারা দ্রæত পদক্ষেপ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় বিল্লাল হোসেন বলেন, ব্রিজের গোড়ায় এই গর্তটি এর আগেও হয়েছিল। তখনও কিছু সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশ করার পর সংস্কার করেন। কিন্তু সেটি দীর্ঘস্থায়ী সমাধান না হওয়ায় পুনরায় বৃষ্টির পানি প্রবেশ করে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এবার যেনো এটি ভালোভাবে মেরামত করা হয়। এবং দ্রæত সময়ে সংস্কার শুরু করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। রাজীব শেখ বলেন, এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। সংবাদ প্রকাশের পর সংস্কার কাজ শুরু করেছে। প্রতিদিন এই সড়কে হাজার হাজার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করতো।
ট্রাক চালক আলামিন বলেন, ব্রিজটিতে একটা গাড়ি উঠার সময় ওপর পাশ থেকে আরেকটি গাড়ি আসলে পারাপার হতে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে হতো। দুর্ঘটনার আগেই সংস্কার করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ।
উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, সংবাদটি আমার নজরে আসার পর আমি দ্রæত সেখানে লোক পাঠিয়ে লাল নিশানা টানিয়ে দেই। ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকায় খানিকটা দেরি হয়। আজকে আমরা বাঁশের খুঁটি দিয়ে প্রটেকশন দিয়ে বালুর বস্তা ফেলে ভাঙ্গা গর্তটি ভরাট করেছি। প্রসঙ্গত: সম্প্রতি দৈনিক মুন্সীগঞ্জের সময় “সেতুর গোড়ায় বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কা” শিরোনামে সংবাদ প্রকাশ করে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৫

মতামত