মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজারে দুধের মান ও ভেজাল প্রতিরোধে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত টঙ্গীবাড়ি দুধ বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মামুন।
মনিটরিংকালে কয়েকজন দুধ বিক্রেতার কাছ থেকে ভেজাল দুধ শনাক্ত করে তা বাজেয়াপ্ত করা হয়। পরে দুধ ব্যবসায়ী সমিতির সভাপতি ও ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে বাজেয়াপ্তকৃত দুধ স্থানীয়ভাবে ধ্বংস করার পরামর্শ দেওয়া হয়।
এ সময় দুধ বিক্রেতাদের দুধের মান বজায় রাখা, ভেজাল দুধ বিক্রি থেকে বিরত থাকা এবং জনস্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টঙ্গীবাড়ি মুন্সীগঞ্জের উদ্যোগে পরিচালিত এ মনিটরিং কার্যক্রমের মাধ্যমে বাজারে নিরাপদ ও ভেজালমুক্ত দুধ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত