আপডেট : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া ইউনিয়নে এক দরিদ্র চা দোকানদারের দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার  বিরুদ্ধে। ভুক্তভোগী শামসু শেখ (৪৫) ওই এলাকার মৃত সাইজুদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শামসু শেখের আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলদি ব্রিজের দক্ষিণ পাশে সরকারি খালের ওপর একটি ছোট চায়ের দোকান বসানোর ব্যবস্থা করে দেন। ওই দোকান থেকেই কোনোভাবে পরিবারটির জীবিকা নির্বাহ হচ্ছিল।
অভিযোগ রয়েছে, গত রবিবার (৩ মে) সকালে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কে-শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  অরুন তালুকদারের নির্দেশে ৫-৭ জন লোক এসে দোকানটি ভেঙে ফেলে। এ সময় দোকানের মালামালও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ভুক্তভোগী।
 
শামসু শেখ অভিযোগ করে বলেন, “আমি অসুস্থ মানুষ, এই দোকানই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে এসে দোকান ভেঙে ফেলায় আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।”
 
শামসু শেখ এর আত্বীয় জাকির হোসেন বেপারি বলেন, সরকারি জমিতে দোকানঘর। সরকারের প্রয়োজনে ভেঙে দিলে আমাদের দু:খ থাকতোনা   কিন্তু অরুন তালুকদার কি কারনে ভাঙলো এটার বিচার চাই। 
 
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা অরুন তালুকদার মুঠোফোনে বলেন, দোকানঘর ভাঙার বিষয়ে আমি কিছু জানিনা। তাদের সাথে আমার পূর্ব বিরোধ ছিলো যার কারনে তারা আমার নাম বলেছে।
 
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া ইউনিয়নে এক দরিদ্র চা দোকানদারের দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার  বিরুদ্ধে। ভুক্তভোগী শামসু শেখ (৪৫) ওই এলাকার মৃত সাইজুদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শামসু শেখের আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলদি ব্রিজের দক্ষিণ পাশে সরকারি খালের ওপর একটি ছোট চায়ের দোকান বসানোর ব্যবস্থা করে দেন। ওই দোকান থেকেই কোনোভাবে পরিবারটির জীবিকা নির্বাহ হচ্ছিল।
অভিযোগ রয়েছে, গত রবিবার (৩ মে) সকালে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কে-শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  অরুন তালুকদারের নির্দেশে ৫-৭ জন লোক এসে দোকানটি ভেঙে ফেলে। এ সময় দোকানের মালামালও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ভুক্তভোগী।
 
শামসু শেখ অভিযোগ করে বলেন, “আমি অসুস্থ মানুষ, এই দোকানই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে এসে দোকান ভেঙে ফেলায় আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।”
 
শামসু শেখ এর আত্বীয় জাকির হোসেন বেপারি বলেন, সরকারি জমিতে দোকানঘর। সরকারের প্রয়োজনে ভেঙে দিলে আমাদের দু:খ থাকতোনা   কিন্তু অরুন তালুকদার কি কারনে ভাঙলো এটার বিচার চাই। 
 
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা অরুন তালুকদার মুঠোফোনে বলেন, দোকানঘর ভাঙার বিষয়ে আমি কিছু জানিনা। তাদের সাথে আমার পূর্ব বিরোধ ছিলো যার কারনে তারা আমার নাম বলেছে।
 
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত