আপডেট : সোমবার, ১১ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়ীতে রাতে নিখোঁজের পর সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মূলচর গ্রামে রাতে নিখোঁজ হওয়ার পর এক সবজি ব্যবসায়ীর মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
রবিবার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত দ্বীন ইসলাম কাজী ওরফে পাখি (৪৫) মূলচর গ্রামের খোকন কাজীর ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন এবং তিন কন্যা সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) রাত আনুমানিক ১টার দিকে দ্বীন ইসলাম কাজী নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
এদিকে রোববার সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি নিহতের পরিবারকে ফোন করে জানান, তাকে টাঙ্গাইল জেলায় আহত অবস্থায় পাওয়া গেছে। একই সঙ্গে সেখানে যেতে পরিবারের কাছে টাকা দাবি করা হয়। এ খবর পেয়ে পরিবারের কয়েকজন সদস্য টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন।
 
পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় দ্বীন ইসলামের মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডব্লিউ জানান, নিহতের পরিবার রোববার বিকেল ৪টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যরা পুকুরে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।
 
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়ীতে রাতে নিখোঁজের পর সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে রাতে নিখোঁজের পর সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মূলচর গ্রামে রাতে নিখোঁজ হওয়ার পর এক সবজি ব্যবসায়ীর মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
রবিবার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত দ্বীন ইসলাম কাজী ওরফে পাখি (৪৫) মূলচর গ্রামের খোকন কাজীর ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন এবং তিন কন্যা সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) রাত আনুমানিক ১টার দিকে দ্বীন ইসলাম কাজী নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
এদিকে রোববার সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি নিহতের পরিবারকে ফোন করে জানান, তাকে টাঙ্গাইল জেলায় আহত অবস্থায় পাওয়া গেছে। একই সঙ্গে সেখানে যেতে পরিবারের কাছে টাকা দাবি করা হয়। এ খবর পেয়ে পরিবারের কয়েকজন সদস্য টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন।
 
পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় দ্বীন ইসলামের মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডব্লিউ জানান, নিহতের পরিবার রোববার বিকেল ৪টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যরা পুকুরে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।
 
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত