আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সাথে মুন্সীগঞ্জ ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক, টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত কাজী মাসুদ,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক রনি শেখ সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা,কর্মচারী ও উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
মতবিনিময় সভায় নবনির্বাচিত এমপি এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, টঙ্গীবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে প্রশাসনের সাথে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পসমূহ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
 
এমপি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাধারণ জনগণের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনিক সেবা সহজীকরণ ও হয়রানি কমানোর ওপর জোর দেন।
 
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবা প্রদান, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নবনির্বাচিত এমপিকে অবহিত করা হয়। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর কথাও তুলে ধরা হয়।
 
সভা শেষে নবনির্বাচিত এমপি প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে জনগণের কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি টঙ্গীবাড়ীকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 
টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সাথে মুন্সীগঞ্জ ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক, টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত কাজী মাসুদ,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক রনি শেখ সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা,কর্মচারী ও উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
মতবিনিময় সভায় নবনির্বাচিত এমপি এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, টঙ্গীবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে প্রশাসনের সাথে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পসমূহ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
 
এমপি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাধারণ জনগণের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনিক সেবা সহজীকরণ ও হয়রানি কমানোর ওপর জোর দেন।
 
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবা প্রদান, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নবনির্বাচিত এমপিকে অবহিত করা হয়। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর কথাও তুলে ধরা হয়।
 
সভা শেষে নবনির্বাচিত এমপি প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে জনগণের কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি টঙ্গীবাড়ীকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত